
স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এস এম জাহাঙ্গীর হোসেন এর মধ্যে,গতকাল সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন রাজধানীর গুলশানে অবস্থিত দলীয় কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ঢাকা-১৮ আসনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে নবনির্বাচিত এমপি দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিএনপির চেয়ারম্যানও তাকে অভিনন্দন জানিয়ে জনগণের প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।