সংবাদদাতা: মাইদুল ইসলাম -
সভায় সভাপতিত্ব করেন এ এফ এম শামিম উপজেলা নির্বাহী অফিসার চর রাজিবপুর কুড়িগ্রাম। সভায় উপস্থিত ছিলেন, মোহাম্মদ সাইকুল হাসান খান সহকারি কমিশনার (ভূমি) রাজিবপুর, মোঃ মুসামিয়া অফিসার ইনচার্জ চর রাজিবপুর কুড়িগ্রাম। বি জি পি কোম্পানি কমান্ডার শরিফুজ্জামান। আনসার ভিডিপি অফিসার নাজমা খাতুন। রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চর রাজিবপুর উপজেলা শাখার সম্মানিত আহবায়ক জনাব অধ্যাপক মোখলেসুর রহমান, বাংলাদেশের জামাত ইসলামের চর রাজিবপুর উপজেলা শাখার আমির মো: আবুল বাশার আব্দুল লতিফ, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সদস্য সচিব, আব্দুল হাই সরকার, সহ বিভিন্ন নেতৃবৃন্দ। জনপ্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং রাজিবপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস, মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আনোয়ার হোসেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপস্থিত ছিলেন, চর রাজিবপুর বিএম কলেজের অধ্যক্ষ জনাব মাহাবুব রশিদ মন্ডল, রাজিবপুর মহিলা কলেজের প্রভাষক রুস্তম মাহমুদ লিখন,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ। আরো উপস্থিত ছিলেন ভিবিন্ন পত্রিকার প্রতিনিধি গন। উক্ত আলোচনা সভার মূল বিষয়বস্তু ছিল, আইন শৃঙ্খলা রক্ষা প্রতিরোধ সম্মিলিতভাবে সকলকে কাজ করা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা, সভা সেমিনার করে শিক্ষার্থীদেরকে বাল্যবিবাহ, জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রোধে মূলক বক্তব্য প্রদান অব্যাহত রাখতে হবে বা রাখা। খুন, চুরি, ছিনতাই চাঁদাবাজি, ইভটিজিং চোরাচালান সহ অপরাধ এবং বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা।নারী ও শিশু নির্যাতন যৌতুক বা বাল্যবিবাহ
রোদ ক্রমে উপজেলা প্রশাসন কে জানানো। চোরাচালান প্রতিরোধে বিজেপির পাশাপাশি গ্রাম পুলিশদের সহায়তায় করা।মাদকের ব্যবহার ও পাছার রোধক কল্পে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখা।মাদক সরবরাহের গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করে। এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
উঠতি বয়সী ছেলেরা অতিরিক্ত গতিতে মোটরসাইকেল যেন না চালায় সেই ব্যাপারে ট্রাফিক পুলিশকে কার্যকর গ্রহণ করা এবং অটো রিক্সা যেন জনজীবনের দুর্ভোগ সৃষ্টি না করে, সেই জন্য দুইজন গ্রাম পুলিশকে থানা মোড় অথবা পাঁচ রাস্তার মোড়ে দায়িত্ব প্রদানের জন্য রাজিবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগ গ্রহণ করা।
উক্ত সভার সভাপতি, উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন এবং আপোষযোগ্য স্থায়ীভাবে মীমাংসার নিষ্পত্তি করার বিষয়ে গুরুত্ব আরোপ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।