তুরাগ সংবাদদাতা:স্পেশাল করেসপন্ডেন্ট : রাজধানীতে অভিনব কায়দায় কাভার্ড ভ্যানের ভিতরে ভর্তি করে প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি নিষিদ্ধ গাঁজা অন্যত্র কৌশলে পাচারকালে দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
র্যাব জানিয়েছে, আটককৃত দুই মাদক ব্যবসায়ী হলো- পটুয়াখালী জেলার কলাপাড়া থানার খেপুপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র মোঃ আব্দুল মালেক ওরফেন মালেক খলিফা (৪০) ও ভোলা জেলার ভোলা সদর থানার ধনিয়া গুটাউন গ্রামের আমির হোসেনের ছেলে মোঃ রাসেল (২৮)।
গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানী তুরাগের কামারপাড়া (ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ) হাসপাতাল সংলগ্ন তাহের মোল্লা হোটেল এন্ড রেস্টুরেন্টের পাশে রাস্তার উপর গোপনে ঝটিকা অভিযান চালিয়ে মাদকের
এ বড় চালানটি উদ্ধার করে র্যাব।
আজ বৃহস্পতিবার সকালে র্যাব-১, উত্তরার সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) শাহ আলম এ প্রতিবেদককে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এরই ধারাবাহিকতায় গতকাল (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটের সময় র্যাব-১, উত্তরার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানী ঢাকার তুরাগ থানার কামারপাড়া ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ সংলগ্ন তাহের মোল্লা হোটেল এন্ড রেস্টুরেন্টের পাশে ভান্ডারীর মাঠের সামনে পাকা রাস্তার উপর একটি কাভার্ড ভ্যান যোগে মাদক দ্রব্য গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের দলটি ওই স্থানে ঝটিকা অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল মালেক ওরফে মালেক খলিফা (৪০) এবং মোঃ রাসেল (২৮)কে গ্রেফতার করে ।
র্যাব সূত্র জানান, এ সময় তাদের নিকট থেকে ৮৬ কেজি গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য পঁচিশ লক্ষ আশি হাজার) টাকা, একটি কার্ভাডভ্যান, তিনটি বাটন মোবাইল ফোন এবং দুই টি সীম কার্ড উদ্ধার মূলে জব্দ করা হয়।
র্যাব-১, এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম আরও জানান, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। তারা বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য পরিবহন করে রাজধানী ঢাকা এবং নিকটবর্তী গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট তা সরবরাহ করে থাকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত (আসামীদের) ডিএমপির তুরাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য যে, গত শনিবার ও রোববার (২২ ফেব্রুয়ারি) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ, বিমানবন্দর রেলস্টেশন ও টঙ্গী এলাকায় পৃথক তিনটি স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ১৫৯ কেজি নিষিদ্ধ গাঁজা এবং এক নারীসহ চার শীর্ষ মাদক কারবারি
মোসাঃ লাভলী আক্তার (৩৪), ইস্রাফিল (২২), মোঃ রমজান শেখ (৩০) ও আলমগীর (৪৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের নিকট থেকে ১১টি মোবাইল ফোন, নগদ ১ লাখ ৮৭ হাজার , ৪শ টাকা, একটি প্রাইভেটকার ও একটি সীম কার্ড উদ্ধার করা হয়েছে ।