উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে আট জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ |
রাজধানীর উত্তরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট আট জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযান পরিচালনা করে থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ সাইদুর ইসলাম (৪০)
২। মোঃ সোবহান (৩৫)
৩। মোঃ মানিক মিয়া (২৬)
৪। মোঃ রিফাত (২০)
৫। মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ (১৮)
৬। মোঃ আলআমীন (১৮)
৭। সাদনিক আহসান সাফোয়ান (১৮)
৮। শফিকুল ইসলাম হৃদয় (১৮)
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।