প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৬:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ
দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বাহাদুরপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শনিবার ৭ মার্চ ২০২৬ স্টাফ রিপোর্টার উছমান গনি মাহিম: পবিত্র মাহে রমজান ও বদর দিবস উপলক্ষে দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বাহাদুরপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহমান, দারুল কিরাত পরিচালনা কমিটির সহ সভাপতি ইদ্রিছ আলী, আহমদ আলী (কালা) সুলতান আহমদ, কফিল খান,চান মিয়া,আব্দুল হাসিব তোতা, দেলওয়ার হোসেন।প্রধান কারী মাওলানা সাইদুল ইসলাম, নাজিম ও সহকারী রেদওয়ান হোসেন, সহকারী প্রধান এনামুল হোসেন, শিক্ষক হাফেজ শাহাব উদ্দিন, সাজ্জাদুর রহমান রাজু, এমদাদ হোসেন, মারজান আহমেদ, মাফি হোসেন সহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা পবিত্র বদর দিবসের গুরুত্ব নিয়ে কথা বলেন এবং সবাইকে ইসলামের পথে চলার আহ্বান জানান। এ সময় প্রধান কারী মাওলানা সাইদুল ইসলাম বলেন, দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় কোরআনের শিক্ষা ছড়িয়ে দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বাহাদুরপুর গ্রামেও এই কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে চলবে এবং এলাকার শিশু-কিশোররা এখান থেকে কোরআনের শিক্ষা লাভ করবে। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাসনাবাদ বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইব্রাহিম আলী জালালি। ইফতার মাহফিলে মাদ্রাসার ছাত্রছাত্রী,অভিভাবক ও এলাকার মানুষ অংশ নেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়।
দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বাহাদুরপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার উছমান গনি মাহিম:
পবিত্র মাহে রমজান ও বদর দিবস উপলক্ষে দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বাহাদুরপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ৭ই মার্চ ২০২৬ ইং
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহমান, দারুল কিরাত পরিচালনা কমিটির সহ সভাপতি ইদ্রিছ আলী, আহমদ আলী (কালা) সুলতান আহমদ, কফিল খান,চান মিয়া,আব্দুল হাসিব তোতা, দেলওয়ার হোসেন।প্রধান কারী মাওলানা সাইদুল ইসলাম, নাজিম ও সহকারী রেদওয়ান হোসেন, সহকারী প্রধান এনামুল হোসেন, শিক্ষক হাফেজ শাহাব উদ্দিন, সাজ্জাদুর রহমান রাজু, এমদাদ হোসেন, মারজান আহমেদ, মাফি হোসেন সহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা পবিত্র বদর দিবসের গুরুত্ব নিয়ে কথা বলেন এবং সবাইকে ইসলামের পথে চলার আহ্বান জানান।
এ সময় প্রধান কারী মাওলানা সাইদুল ইসলাম বলেন, দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় কোরআনের শিক্ষা ছড়িয়ে দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বাহাদুরপুর গ্রামেও এই কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে চলবে এবং এলাকার শিশু-কিশোররা এখান থেকে কোরআনের শিক্ষা লাভ করবে।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাসনাবাদ বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইব্রাহিম আলী জালালি।
ইফতার মাহফিলে মাদ্রাসার ছাত্রছাত্রী,অভিভাবক ও এলাকার মানুষ অংশ নেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়।
Copyright © 2026 সত্য প্রকাশ বিডি. All rights reserved.