রাষ্ট্র কাঠামো পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা জরুরি: এমপি জাহাঙ্গীর হোসেন
উত্তরা সংবাদদাতাঃ
রাষ্ট্রকাঠামো পরিবর্তনের লক্ষ্যে সামাজিক সংগঠনগুলোর সক্রিয়ভাবে এগিয়ে আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
শুক্রবার রাজধানীর উত্তরায় জমজম টাওয়ারের হ্যাপি বাফেট লাউঞ্জ রেষ্টুরেন্টে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ইএসএফ-এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও “কুরআনের আলো” প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ইএসএফ-এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল হাসান বাবুর সঞ্চালনায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক হিমেলের উপস্থিতিতে সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সহ-সভাপতি মিজানুর রহমান, নাসিরুল আলম, ফরহাদ হোসেন এবং আইয়ুব নবী খান।
অনুষ্ঠানে ইফতার মাহফিলের পাশাপাশি পবিত্র কুরআন তিলাওয়াত, দোয়া মাহফিল এবং “কুরআনের আলো” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বক্তারা এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন সমাজে নৈতিকতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন।