• শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন |
  • English Version
Headline
বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে উত্তরায় হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে হেযবুত তওহীদের ৯ দফা প্রস্তাবনা। কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ ঢাকা দক্ষিণ সিটি বিএনপির শীর্ষ পদে হারুনকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী কিরণগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার ​ এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ​ দেবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের জমি দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, ৩৭ হাজার কোটি টাকার চুক্তি হারানোর শঙ্কায় আইসিসি!

ডেস্ক নিউজ / ২২ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

0 0
Read Time:4 Minute, 42 Second

নাটকীয়তা ও বিতর্কের মধ্যে দিয়ে পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। বৈশ্বিক এই আসরে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সরকারের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন কঠিন সিদ্ধান্তে বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। শুধুমাত্র আইসিসি টুর্নামেন্টেই মুখোমুখি হয় এই দুই দল। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের খেলা দেখতে মুখিয়ে থাকে পুরো ক্রিকেট বিশ্ব। বৈশ্বিক টুর্নামেন্টের আর্থিক আয়ের প্রধান চালিকাশক্তি হয় ভারত-পাকিস্তান ম্যাচ।

আইসিসির সঙ্গে স্পন্সরশিপ ও সম্প্রচার চুক্তি করেছে জিও স্টার। ভারতীয় সম্প্রচার প্রতিষ্ঠানটির সঙ্গে চার বছরের চুক্তিতে ৩ বিলিয়ন ডলার পাবে আইসিসি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৭ হাজার কোটি টাকা। এর সিংহভাগ অর্থই মূলত প্রতি বছর ভারত-পাকিস্তান ম্যাচের ওপর নির্ভরশীল।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের প্রতিটি ম্যাচের মূল্য প্রায় ৫০ কোটি ডলার বা ৬ হাজার ১৫০ কোটি টাকা। কিন্তু চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে না গড়ালে আইসিসির সঙ্গে চুক্তি বাতিলের পথে হাঁটবে জিও স্টার। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ।

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ বিশ্বকাপে ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

পাকিস্তানকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আইসিসি। তবে নিজেদের সিদ্ধান্তে অনড় পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

শেষ পর্যন্ত চলমান বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে না গড়ালে জিও স্টারের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ হবে আইসিসির। সে ক্ষেত্রে চুক্তির অর্থ ফেরত দিতে হবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে। সেইসঙ্গে আইনি জটিলতার বিষয়টি তো আছেই। চুক্তি সম্পর্কে জানেন এমন একটি সূত্র গার্ডিয়ানকে জানিয়েছে, জিও স্টারের সঙ্গে চার বছরের চুক্তির মোট অর্থের প্রায় দুই-তৃতীয়াংশই আসে ভারত-পাকিস্তান ম্যাচ থেকে। এই চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হবে এবং বর্তমান রাজনৈতিক সম্পর্কের কারণে একই শর্তে তা নবায়নের সম্ভাবনা কম।

আইসিসির মিডিয়া স্বত্বের আয় কমে গেলে বা বর্তমান চুক্তি থেকে অর্থ ফেরত দিতে হলে এর বড় প্রভাব পড়বে জিম্বাবুয়ে, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের মতো টেস্ট খেলুড়ে দেশগুলোর ওপর। এমনকি পাকিস্তানও ক্ষতিগ্রস্ত হবে। কারণ এসব দেশের মোট আয়ের প্রায় ৭০ শতাংশই আসে আইসিসি থেকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %


আপনার মতামত লিখুন :

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বাহাদুরপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শনিবার ৭ মার্চ ২০২৬ স্টাফ রিপোর্টার উছমান গনি মাহিম: পবিত্র মাহে রমজান ও বদর দিবস উপলক্ষে দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বাহাদুরপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহমান, দারুল কিরাত পরিচালনা কমিটির সহ সভাপতি ইদ্রিছ আলী, আহমদ আলী (কালা) সুলতান আহমদ, কফিল খান,চান মিয়া,আব্দুল হাসিব তোতা, দেলওয়ার হোসেন।প্রধান কারী মাওলানা সাইদুল ইসলাম, নাজিম ও সহকারী রেদওয়ান হোসেন, সহকারী প্রধান এনামুল হোসেন, শিক্ষক হাফেজ শাহাব উদ্দিন, সাজ্জাদুর রহমান রাজু, এমদাদ হোসেন, মারজান আহমেদ, মাফি হোসেন সহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা পবিত্র বদর দিবসের গুরুত্ব নিয়ে কথা বলেন এবং সবাইকে ইসলামের পথে চলার আহ্বান জানান। এ সময় প্রধান কারী মাওলানা সাইদুল ইসলাম বলেন, দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় কোরআনের শিক্ষা ছড়িয়ে দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বাহাদুরপুর গ্রামেও এই কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে চলবে এবং এলাকার শিশু-কিশোররা এখান থেকে কোরআনের শিক্ষা লাভ করবে। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাসনাবাদ বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইব্রাহিম আলী জালালি। ইফতার মাহফিলে মাদ্রাসার ছাত্রছাত্রী,অভিভাবক ও এলাকার মানুষ অংশ নেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়।

ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ