• শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন |
  • English Version
Headline
বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে উত্তরায় হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে হেযবুত তওহীদের ৯ দফা প্রস্তাবনা। কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ ঢাকা দক্ষিণ সিটি বিএনপির শীর্ষ পদে হারুনকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী কিরণগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার ​ এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ​ দেবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের জমি দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

উত্তরায় হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে হেযবুত তওহীদের ৯ দফা প্রস্তাবনা।

জিয়াউর রহমান জিয়া / ৫৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

0 0
Read Time:5 Minute, 6 Second

 

উত্তরায় হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক
মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে হেযবুত তওহীদের ৯ দফা প্রস্তাবনা।

জিয়াউর রহমান জিয়া 

রাজধানীর উত্তরায় ‘মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে আমাদের প্রস্তাবনা’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) হেযবুত তওহীদের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি তার বক্তব্যে বর্তমান বিশ্বের অস্থিরতা, যুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক ব্যবস্থা ফিলিস্তিন ও মিয়ানমারের মতো জায়গায় মজলুম মানুষের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে। বাংলাদেশেও গত কয়েক বছরে গণপিটুনি ও উগ্রবাদী সহিংসতার ধরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এসব ঘটনায় জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি ৯টি সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন।
প্রস্তাবনাগুলোর মধ্যে বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও দুর্বল রাষ্ট্রের ওপর আধিপত্য বন্ধ করা এবং ব্রিটিশ আমলের অর্থ-নির্ভর বিচারব্যবস্থার সংস্কার করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া উগ্রবাদ ও সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে সঠিক ব্যাখ্যা এবং শক্তিশালী পাল্টা আদর্শ জনগণের সামনে তুলে ধরার প্রস্তাব; মুসলিম বিশ্বে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা এবং অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তোলা; আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে একে অপরের বাক-স্বাধীনতা ও বিশ্বাসের প্রতি সম্মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ; ঔপনিবেশিক আমলের বহুমুখী শিক্ষাব্যবস্থা বন্ধ করে নতুন ও একক শিক্ষাব্যবস্থা প্রবর্তন; পুলিশ বাহিনীকে প্রকৃত অর্থে জনগণবান্ধব করার প্রস্তাব এবং গণমাধ্যমকে কর্পোরেট ও রাজনৈতিক প্রভাবমুক্ত করে সবার সমস্যা নিরপেক্ষভাবে তুলে ধরার পরিবেশ তৈরির দাবি জানানো হয়।
হোসাইন মোহাম্মদ সেলিম উগ্রবাদকে মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ হিসেবে চিহ্নিত করে বলেন, উগ্রবাদীরা ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এটি মোকাবিলায় শুধু শক্তি প্রয়োগ যথেষ্ট নয়, বরং ইসলামের প্রকৃত শিক্ষার মাধ্যমে একটি শক্তিশালী পাল্টা আদর্শিক অবস্থান তৈরি করা জরুরি। প্রবন্ধে জেহাদ ও কেতালের পার্থক্য স্পষ্ট করে বলা হয় যে, ব্যক্তিগত বা গোষ্ঠীগত সশস্ত্র হামলা ইসলামে অবৈধ এবং এটি স্রেফ সন্ত্রাসবাদ। তিনি অভিযোগ করেন, একটি উগ্রবাদী গোষ্ঠী হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। ইতিমধ্যে আন্দোলনের ৫ জন সদস্যকে হত্যা করা হয়েছে এবং বহু ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে তিনি রাষ্ট্র, গণমাধ্যম ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, রুফায়দাহ পন্নী, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মুখলেছুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ধন্যবাদান্তে
ডা. মাহবুব আলম মাহফুজ
যুগ্ম সাধারণ সম্পাদক
০১৭১১-২৩০৯৭৫, ০১৭১১-০০৫০২৫

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %


আপনার মতামত লিখুন :

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বাহাদুরপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শনিবার ৭ মার্চ ২০২৬ স্টাফ রিপোর্টার উছমান গনি মাহিম: পবিত্র মাহে রমজান ও বদর দিবস উপলক্ষে দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বাহাদুরপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহমান, দারুল কিরাত পরিচালনা কমিটির সহ সভাপতি ইদ্রিছ আলী, আহমদ আলী (কালা) সুলতান আহমদ, কফিল খান,চান মিয়া,আব্দুল হাসিব তোতা, দেলওয়ার হোসেন।প্রধান কারী মাওলানা সাইদুল ইসলাম, নাজিম ও সহকারী রেদওয়ান হোসেন, সহকারী প্রধান এনামুল হোসেন, শিক্ষক হাফেজ শাহাব উদ্দিন, সাজ্জাদুর রহমান রাজু, এমদাদ হোসেন, মারজান আহমেদ, মাফি হোসেন সহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা পবিত্র বদর দিবসের গুরুত্ব নিয়ে কথা বলেন এবং সবাইকে ইসলামের পথে চলার আহ্বান জানান। এ সময় প্রধান কারী মাওলানা সাইদুল ইসলাম বলেন, দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় কোরআনের শিক্ষা ছড়িয়ে দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বাহাদুরপুর গ্রামেও এই কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে চলবে এবং এলাকার শিশু-কিশোররা এখান থেকে কোরআনের শিক্ষা লাভ করবে। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাসনাবাদ বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইব্রাহিম আলী জালালি। ইফতার মাহফিলে মাদ্রাসার ছাত্রছাত্রী,অভিভাবক ও এলাকার মানুষ অংশ নেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়।

ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ