• শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন |
  • English Version
Headline
বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে উত্তরায় হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে হেযবুত তওহীদের ৯ দফা প্রস্তাবনা। কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ ঢাকা দক্ষিণ সিটি বিএনপির শীর্ষ পদে হারুনকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী কিরণগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার ​ এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ​ দেবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের জমি দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

১১ দলীয় জোট জনগণের সারা না পেয়ে বিএনপির প্রার্থীর নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে বলছে ,এস এম জাহাঙ্গীর

সাইফুল ইসলাম, দৈনিক সত্য প্রকাশ বিডি, উত্তরা রিপোর্টার / ৪৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

0 0
Read Time:4 Minute, 3 Second

উত্তরা সংবাদদাতাঃ সাইফুল ইসলাম।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন,জামাতের নেতৃত্বে ১১ দলীয় জোটের প্রার্থী জনগণের নিকট থেকে সারা না পেয়ে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে। দেশের গণমাধ্যম বর্তমানে অনেক শক্তিশালী সেই সাথে সোস্যাল মিডিয়া সবার হাতে হাতে রয়েছে। বিএনপির প্রার্থীর কোন আচরন বিধি লংগন করলে মিডিয়াতে চলে আসতো। আমাদের কোন আচরন বিধি লংগনের ঘটনা ঘটেনি। বিএনপি সুশৃঙ্খল একটি দল শৃঙ্খলা বজায় রেখে জনগণকে সাথে নিয়ে নির্বাচনের প্রচার প্রচারনা চালাচ্ছি।

খিলক্ষেত থানা ৪৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন গত সপ্তাহে ডুমনী এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেছিল।
ঢাকা ১৮ আসনে জামায়ত এনসিপি জোটের সংসদ সদস্য প্রার্থী সেই অনুষ্ঠানে আমন্ত্রিত না হয়েও সেখানে গিয়ে বক্তব্য দেয়ার চেষ্টা করেছিল। সেখানে তারা অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি করেছিল। বিএনপির ওয়ার্ড সভাপতির কোন দোষ না থাকলেও এনসিপির প্রার্থীর সম্মানে স্থানীয় বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাইলে দেশের উন্নয়ন চাইলে ভোটাধিকার টেকসই করতে চাইলে আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিবেন। আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে সামাজিক নিরাপত্তা নারী নিরাপত্তায় কাজ করবে।

আজ রোববার (৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর তুরাগের ফুলবাড়ীয়া এলাকায় ১৮ তম দিনে নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে পথসভায় এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।

তুরাগ থানা বিএনপি আহ্বায়ক মোঃ আমান উল্লাহ ভূইয়ার সভাপতিত্বে প্রচারণা ও গণসংযোগে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, সেচ্ছাসেবক দলের মহানগর উত্তরের সহসভাপতি মোস্তফা কামাল হৃদয়, তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন, চান মিয়া বেপারী, রিপন হাসান খন্দকার, আলম হোসেন স্বপন, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলায়মান হাসান, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, বাদল মিয়া সহ বিএনপি ও অংগসংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তুরাগের ৫৩ নং ওয়ার্ড, ফুলবাড়ীয়া, মোশাররফ স্কুল, নলভোগ এলাকায় ধানের শীষের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %


আপনার মতামত লিখুন :

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বাহাদুরপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শনিবার ৭ মার্চ ২০২৬ স্টাফ রিপোর্টার উছমান গনি মাহিম: পবিত্র মাহে রমজান ও বদর দিবস উপলক্ষে দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বাহাদুরপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহমান, দারুল কিরাত পরিচালনা কমিটির সহ সভাপতি ইদ্রিছ আলী, আহমদ আলী (কালা) সুলতান আহমদ, কফিল খান,চান মিয়া,আব্দুল হাসিব তোতা, দেলওয়ার হোসেন।প্রধান কারী মাওলানা সাইদুল ইসলাম, নাজিম ও সহকারী রেদওয়ান হোসেন, সহকারী প্রধান এনামুল হোসেন, শিক্ষক হাফেজ শাহাব উদ্দিন, সাজ্জাদুর রহমান রাজু, এমদাদ হোসেন, মারজান আহমেদ, মাফি হোসেন সহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা পবিত্র বদর দিবসের গুরুত্ব নিয়ে কথা বলেন এবং সবাইকে ইসলামের পথে চলার আহ্বান জানান। এ সময় প্রধান কারী মাওলানা সাইদুল ইসলাম বলেন, দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় কোরআনের শিক্ষা ছড়িয়ে দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বাহাদুরপুর গ্রামেও এই কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে চলবে এবং এলাকার শিশু-কিশোররা এখান থেকে কোরআনের শিক্ষা লাভ করবে। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাসনাবাদ বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইব্রাহিম আলী জালালি। ইফতার মাহফিলে মাদ্রাসার ছাত্রছাত্রী,অভিভাবক ও এলাকার মানুষ অংশ নেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়।

ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ