• শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন |
  • English Version
Headline
বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে উত্তরায় হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে হেযবুত তওহীদের ৯ দফা প্রস্তাবনা। কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ ঢাকা দক্ষিণ সিটি বিএনপির শীর্ষ পদে হারুনকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী কিরণগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার ​ এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ​ দেবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের জমি দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

ঢাকা–১৮ আসনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বিপুল ভোটে বিজয়

উত্তরা সংবাদদাতা;সাইফুল ইসলাম, দৈনিক সত্য প্রকাশ বিডি, / ১০৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

0 0
Read Time:3 Minute, 59 Second

সাইফুল ইসলাম,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রোজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং ঢাকা–১৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এই বিজয়কে গণমানুষের প্রত্যাশা, আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবে উল্লেখ করে বিজয়ী প্রার্থীর পক্ষ থেকে ভোটারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানায়,

গত বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং সন্ধায় নির্বাচনের ফলাফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় এস এম জাহাঙ্গীর হোসেন বলেন,
“এই বিজয় আমার একার নয়, কোনো দলের একক সাফল্যও নয়—এটি ঢাকা–১৮ আসনের সর্বস্তরের জনগণের বিজয়। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে আস্থা ও ভালোবাসা প্রকাশ করেছে, তা আমি আজীবন শ্রদ্ধার সঙ্গে ধারণ করব ইনশাআল্লাহ”
তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী ভোটারবৃন্দ, সাধারণ জনগণ, নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনকারী গণমাধ্যমকর্মীদের অবদান এই নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ ভোটার অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে,
বিএনপি প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়।

ভোটগ্রহণকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যাঁরা নিরলসভাবে কাজ করেছেন, তাঁদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এসএম জাহাঙ্গীর হোসেন,নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্বশীলতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেছে
বিজয়ী প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন,
তিনি আরো বলেন,
এই রায় আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে, এলাকার উন্নয়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব ইনশাআল্লাহ”
ঢাকা–১৮ আসনের সাধারণ ভোটারদের মধ্যেও এই বিজয়কে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনগণের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
শেষে বিজয়ী প্রার্থীর পক্ষ থেকে পুনরায় উল্লেখ করেন,এবিজয় ঢাকা ১৮ আসনের মাটি ও মানুষের কল্যাণের বিষয়-
এই বিজয় ব্যক্তি বা দলের নয়, এটি ভোটার ও সাধারণ জনগণের বিজয়; গণতন্ত্রের বিজয় ধানের শীষের বিষয় দেশ ও মানুষের জন্য বিষয়-এবিজয়ের সু-ফল ঘটবে ইনশাআল্লাহ বলেছেন বিজয়ী প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %


আপনার মতামত লিখুন :

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বাহাদুরপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শনিবার ৭ মার্চ ২০২৬ স্টাফ রিপোর্টার উছমান গনি মাহিম: পবিত্র মাহে রমজান ও বদর দিবস উপলক্ষে দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বাহাদুরপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহমান, দারুল কিরাত পরিচালনা কমিটির সহ সভাপতি ইদ্রিছ আলী, আহমদ আলী (কালা) সুলতান আহমদ, কফিল খান,চান মিয়া,আব্দুল হাসিব তোতা, দেলওয়ার হোসেন।প্রধান কারী মাওলানা সাইদুল ইসলাম, নাজিম ও সহকারী রেদওয়ান হোসেন, সহকারী প্রধান এনামুল হোসেন, শিক্ষক হাফেজ শাহাব উদ্দিন, সাজ্জাদুর রহমান রাজু, এমদাদ হোসেন, মারজান আহমেদ, মাফি হোসেন সহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা পবিত্র বদর দিবসের গুরুত্ব নিয়ে কথা বলেন এবং সবাইকে ইসলামের পথে চলার আহ্বান জানান। এ সময় প্রধান কারী মাওলানা সাইদুল ইসলাম বলেন, দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় কোরআনের শিক্ষা ছড়িয়ে দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বাহাদুরপুর গ্রামেও এই কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে চলবে এবং এলাকার শিশু-কিশোররা এখান থেকে কোরআনের শিক্ষা লাভ করবে। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাসনাবাদ বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইব্রাহিম আলী জালালি। ইফতার মাহফিলে মাদ্রাসার ছাত্রছাত্রী,অভিভাবক ও এলাকার মানুষ অংশ নেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়।

ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ