
স্টাফ রিপোর্টার| বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬,
জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মো. হাবিব নামের এক পুলিশ কর্মকর্তার একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়েছে। তিনি গাজীপুর জেলা পুলিশ লাইনে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের কার্যালয়ের পাশ থেকে এসআই হাবিব পুলিশ লাইনের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি পায়ে হেঁটে রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করলে চলন্ত ট্রেনের নিচে পড়ে যান। এতে তার ডান হাত ও ডান পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে প্রথমে গাজীপুরের একটি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ