
রায়ান পেট ফুড লিমিটেডের সৌজন্য সাক্ষাৎ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময়
সংবাদদাতাঃ উছমান গনী মাহিম
দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান রায়ান পেট ফুড লিমিটেড–এর পক্ষ থেকে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাকাওয়াত হোসেন (বুকুল)এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে প্রতিষ্ঠানের পরিচালক (Director) এবিএম আফজালুল ইসলাম মন্ত্রীর হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন। এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং সম্ভাব্য সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে ভবিষ্যতে গঠনমূলক ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।