
উত্তরা দিয়াবাড়িতে তেল চুরির চেষ্টা, অটোরিকশাসহ আটক এক
স্টাফ রিপোর্টার
রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় দিনের বেলায় একটি তেলের দোকান থেকে তেল চুরির চেষ্টা করার সময় দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (দুপুর প্রায় ১টা) উত্তরা দিয়াবাড়ি মেট্রো স্টেশন সেন্টারের পূর্ব পাশে একটি তেলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের সামনে রাখা তেলের কন্টেইনার একটি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুই ব্যক্তি।
এ সময় দোকানের মালিক বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদের হাতেনাতে আটক করেন এবং অটোরিকশাটিও জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজনের নাম শাওন (১৯)। অটোরিকশা চালকের বাড়ি মিরপুর-১২ এর সি ব্লক এলাকায় বলে জানা গেছে।
পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধান করেন।