
পবিত্র রমজানের ফজিলত নিয়ে ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবে দোয়া মাহফিল ও ইফতার পার্টি অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার:
পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য নিয়ে রাজধানী গুলিস্তান অনুষ্ঠিত হয়েছে মুক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল ইফতার পার্টি । অনুষ্ঠানের আয়োজন করে দৈনিক রুদ্র বাংলা ও ঢাকা ডিভিশন প্রেসক্লাব।
শনিবার (০৭ মার্চ ২০২৬) রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউস্থ ঢাকা ডিভিশন প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন, উপকূল মানবাধিকার সংস্থা মহা সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিকী। এ সময় বক্তব্য রাখেন ঢাকা ডিভিশন প্রেস ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রানা সাহেব । এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক রুদ্র বাংলা পত্রিকার সম্পাদক মতিউর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও অতিথিবৃন্দ।
মিডিয়া পার্টনার হিসেবে ছিল উপকূল মানবাধিকার সংস্থা, সাপ্তাহিক রুদ্র কণ্ঠ এবং সাপ্তাহিক আইন আদেশ আদালত।
বক্তারা তাদের বক্তব্যে পবিত্র মাহে রমজানের ফজিলত, সংযম, আত্মশুদ্ধি এবং সমাজে ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা আরও উল্লেখ করেন যে, কিছুদিন আগে দৈনিক রুদ্র বাংলা পত্রিকার সম্পাদক মতিউর রহমান মতি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। জানা যায়, তিনি বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জানাজার নামাজে অংশ নিতে যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হন।।
দুর্ঘটনায় তিনি তার একটি পা হারান। বর্তমানে তিনি একটি পা ছাড়া জীবনযাপন করছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কৃত্রিম পা সংযোজনের পরিকল্পনা চলছে বলে জানা গেছে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তা ও অতিথিরা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। অনেকেই তাকে সাহস ও ধৈর্য ধরে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
আপনারা দেখছেন দৈনিক রুদ্র বাংলার আজকের আপডেট নিউজ।