• শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন |
  • English Version
Headline
বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে উত্তরায় হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে হেযবুত তওহীদের ৯ দফা প্রস্তাবনা। কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ ঢাকা দক্ষিণ সিটি বিএনপির শীর্ষ পদে হারুনকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী কিরণগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার ​ এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ​ দেবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের জমি দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

রাজধানী তুরাগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যাগে ঈদ সামগ্রী বিতরণ সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে-মোহাম্মদ সেলিম উদ্দিন।

সেকেন্দার আলী আকন্দ / ৯৭ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

0 0
Read Time:5 Minute, 2 Second

রাজধানী তুরাগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যাগে ঈদ সামগ্রী বিতরণ
সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে-মোহাম্মদ সেলিম উদ্দিন।

মোঃ সেকান্দর আলী আকন্দ
দুর্নীতিবাজ নেতৃত্বের পরিবর্তে আল্লাহওয়ালা নেতৃত্ব প্রতিষ্ঠা ও ডিএনসিকে দুর্নীতি, লুটপাট, খানা-খন্দক; ঘিঞ্জি, দুর্গন্ধ ও মশকমুক্ত সর্বাধুনিক নাগরিক সুবিধাসম্পন্ন নগরীতে পরিণত করতে আগামী নির্বাচনে সৎ, যোগ্য, প্রতিশ্রুতিশীল ও জনগণের প্রতি দায়বদ্ধ প্রার্থীদের বিজয়ী করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি আজ স্থানীয় নলভোগ ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের তুরাগ মধ্য থানা আয়োজিত স্থানীয়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর গাজী মনির হোসাইনের সভাপতিত্বে এবং নায়েবে আমীর কামরুল হাসান ও সেক্রেটারি মুহিব্বুল্লাহ বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫৩ নং ওয়ার্ড কমিশনার প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও দানবীর সুরুজ্জামান ও উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় প্রান্তিক ৭ শতাধিক মানুষের মধ্যে ১৮ কেজি খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়।
সেলিম উদ্দিন বলেন, আগামী ডিএনসিসি নির্বাচনে জনাব সুরুজ্জামান ৫৩ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী। জনসেবা ও মানুষের কল্যাণ করা তার পারিবারিক ঐতিহ্য। তিনি একজন সমাজসেবক ও দানবীর। কমিশনার হওয়ার আগেই তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ঈদ সামগ্রী বিতরণ করছেন। নির্বাচিত হলে তিনি মানুষের ঘরে ঘরে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছে দেবেন এবং ওয়ার্ডের সকল নাগরিক সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবেন। নির্বাচিত হওয়ার আগেই তিনি এ ওয়ার্ডের রাস্তাঘাটের সংস্কার সহ নানা উন্নয়নমূলক কাজ করেছেন এবং তা এখনো অব্যাহত আছে। তাই অগামী নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করে জনসেবার সুযোগ দিলে সকল সমস্যার ইনসাফপূর্ণ সমাধান হবে-ইনশাআল্লাহ। তিনি সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
তিনি বলেন, জামায়াত কোন গতানুগতিক রাজনৈতিক দল নয়। আমরা রাজনীতির জন্য রাজনীতি করি না বরং আমরা রাজনীতিকে জনকল্যাণের মাধ্যম ও জনসেবার উসিলা বলে মনে করি। আমাদের রাজনীতির উদ্দেশ্যই হচ্ছে মানবসেবা ও কল্যাণের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তষ্টি অর্জন করে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জন করা। অথচ গতানুগতিক রাজনীতিতে নিজেদের উদরপূর্তির জন্য রাজনীতি করা হয়। রাষ্ট্রীয় উন্নয়নের সকল অর্থ আত্মসাৎ করে নিজেরা অর্থ-বিত্তের পাহাড় গড়ে তুলে বিলাস-ব্যসন ও আরাম-আয়েশে দিন কাটায় একশ্রেণির রাজনৈতিক নেতারা। উন্নয়ন প্রকল্পের অর্থ ২শতাংশ উন্নয়ন কাজে খরচ করা হয় না। নগরীতে মশক নিধন অভিযান চালানো হয় নকল অষুধ দিয়ে। তাই আগামী দিনে আমাদেরকে এ অশুভ বৃত্ত থেকে অবশ্যই বেড়িয়ে আসতে হবে। অন্যথায় আমাদের ভাগ্যের উন্নয়ন হবে না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %


আপনার মতামত লিখুন :

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বাহাদুরপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শনিবার ৭ মার্চ ২০২৬ স্টাফ রিপোর্টার উছমান গনি মাহিম: পবিত্র মাহে রমজান ও বদর দিবস উপলক্ষে দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বাহাদুরপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহমান, দারুল কিরাত পরিচালনা কমিটির সহ সভাপতি ইদ্রিছ আলী, আহমদ আলী (কালা) সুলতান আহমদ, কফিল খান,চান মিয়া,আব্দুল হাসিব তোতা, দেলওয়ার হোসেন।প্রধান কারী মাওলানা সাইদুল ইসলাম, নাজিম ও সহকারী রেদওয়ান হোসেন, সহকারী প্রধান এনামুল হোসেন, শিক্ষক হাফেজ শাহাব উদ্দিন, সাজ্জাদুর রহমান রাজু, এমদাদ হোসেন, মারজান আহমেদ, মাফি হোসেন সহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা পবিত্র বদর দিবসের গুরুত্ব নিয়ে কথা বলেন এবং সবাইকে ইসলামের পথে চলার আহ্বান জানান। এ সময় প্রধান কারী মাওলানা সাইদুল ইসলাম বলেন, দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় কোরআনের শিক্ষা ছড়িয়ে দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বাহাদুরপুর গ্রামেও এই কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে চলবে এবং এলাকার শিশু-কিশোররা এখান থেকে কোরআনের শিক্ষা লাভ করবে। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাসনাবাদ বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইব্রাহিম আলী জালালি। ইফতার মাহফিলে মাদ্রাসার ছাত্রছাত্রী,অভিভাবক ও এলাকার মানুষ অংশ নেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়।

ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ