
দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে সহোদর ভাই বোন সহ নিহত-৪,নিখোঁজ ৭ জন।
জাকিউল ইসলাম
ভ্রাম্যমাণ প্রতিনিধি জামালপুর
২১ মার্চ ২০২৬ শনিবার বিকেলে জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে ৪ জন নিহত ও ৭ জন নিখোঁজের ঘটনা ঘটেছে।
ঈদের আনন্দ উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে ভীড় জমে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে, অতি উৎসাহী কিছু লোক ভেড়াভেড়ী করে ভাসমান ড্রাম ব্রিজের ওপর উঠে পড়ে এতে ব্রিজের ভারসাম্য হারিয়ে দ্বিখণ্ডিত হয়ে কিছু লোক পানিতে পড়ে যায়। সাঁতার না জানা কয়েকজন পানিতে ডুবে যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী ৪ জন নিহত ও ৭ জন নিখোঁজের তথ্য মেলে।
নিহতদের পরিচয় নিয়ে দেখা যায় ঝালর চর গ্রামের শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে মোতালেব সহোদর ভাই বোন নিহত হয় এবং পিতা শের আলীর অবস্থা আশংকা জনক, দেওয়ানগঞ্জ ডাকাতিয়া পাড়া জয়নাল আবেদীনের মেয়ে মায়া(১০)ও উপজেলার বেলতলী এলাকার আবির হোসেন (১৫) এর পরিচয় নিশ্চিত করা যায়।
নিখোঁজ ৭ ব্যক্তির উদ্ধার অভিযানে সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সহ এলাকার মানবিক কর্মীরা নিরলসভাবে অংশ গ্রহন করে কাজ চলমান রয়েছে।