• শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
  • English Version
Headline
বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে উত্তরায় হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে হেযবুত তওহীদের ৯ দফা প্রস্তাবনা। কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ ঢাকা দক্ষিণ সিটি বিএনপির শীর্ষ পদে হারুনকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী কিরণগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার ​ এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ​ দেবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের জমি দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

জুড়িতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

উছমান গনী মাহিম / ৬১ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

0 0
Read Time:3 Minute, 2 Second

 

স্টাফ রিপোর্টার, জুড়ি (মৌলভীবাজার):
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর নির্দেশনায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা ২০২৬” উপলক্ষে আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) জুড়ি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, মৌলভীবাজারের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেবা হাওলাদার, জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুর নুর এবং দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের উপ-পরিচালক মোঃ এরশাদ মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান।
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মক্তাদির বালিকা উচ্চ বিদ্যালয় (পক্ষ দল) ও ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় (বিপক্ষ দল)। প্রতিযোগিতার বিষয় ছিল ‘লোভ’। পক্ষ দল তাদের বক্তব্যে তুলে ধরে যে, মানুষের অতিরিক্ত চাহিদা পূরণের আকাঙ্ক্ষাই দুর্নীতির মূল কারণ। অন্যদিকে বিপক্ষ দল যুক্তি উপস্থাপন করে যে, পেটের ক্ষুধা ও অভাব-অনটনের কারণেই মানুষের মধ্যে লোভের সৃষ্টি হয় এবং সেখান থেকেই দুর্নীতির প্রবণতা বাড়ে।
প্রাণবন্ত এ বিতর্ক প্রতিযোগিতায় বিচারকদের রায়ে মক্তাদির বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন মুখরিত হয়ে ওঠে এবং অতিথিরা দুর্নীতি প্রতিরোধে নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান।
শেষে বিজয়ীসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %


আপনার মতামত লিখুন :

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বাহাদুরপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শনিবার ৭ মার্চ ২০২৬ স্টাফ রিপোর্টার উছমান গনি মাহিম: পবিত্র মাহে রমজান ও বদর দিবস উপলক্ষে দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বাহাদুরপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহমান, দারুল কিরাত পরিচালনা কমিটির সহ সভাপতি ইদ্রিছ আলী, আহমদ আলী (কালা) সুলতান আহমদ, কফিল খান,চান মিয়া,আব্দুল হাসিব তোতা, দেলওয়ার হোসেন।প্রধান কারী মাওলানা সাইদুল ইসলাম, নাজিম ও সহকারী রেদওয়ান হোসেন, সহকারী প্রধান এনামুল হোসেন, শিক্ষক হাফেজ শাহাব উদ্দিন, সাজ্জাদুর রহমান রাজু, এমদাদ হোসেন, মারজান আহমেদ, মাফি হোসেন সহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা পবিত্র বদর দিবসের গুরুত্ব নিয়ে কথা বলেন এবং সবাইকে ইসলামের পথে চলার আহ্বান জানান। এ সময় প্রধান কারী মাওলানা সাইদুল ইসলাম বলেন, দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় কোরআনের শিক্ষা ছড়িয়ে দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বাহাদুরপুর গ্রামেও এই কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে চলবে এবং এলাকার শিশু-কিশোররা এখান থেকে কোরআনের শিক্ষা লাভ করবে। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাসনাবাদ বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইব্রাহিম আলী জালালি। ইফতার মাহফিলে মাদ্রাসার ছাত্রছাত্রী,অভিভাবক ও এলাকার মানুষ অংশ নেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়।

ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ