• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন |
  • English Version
Headline
জ্যাক সজল: পাঁজর ভাঙা আলোতে দাঁড়িয়ে থাকা এক চরিত্রভুক শিল্পী ২৪০০পিস ইয়াবাসহ ১ কতিপয় মাদক ব্যবসায়ী আটক তুরাগে।  তুরাগে এক কেজি গাঁজাসহ কতিপয় মাদক কারবারি আটক ১, পার্টনার কংগ্রেস ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৭ কেজি গাঁজা সহ আটক-১ চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল হক খাঁন রিটু’র উৎসবমুখী প্রচারণা চালাচ্ছেন। তুরাগের নলভোগে মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বে যুবক নিহত: থানায় হত্যা মামলা দায়ের ঢাকা-১৮ আসনের দলিপাড়া- আহালিয়া সংযোগ সড়ক- দখলমুক্ত রাস্তা চাই! কুড়িগ্রাম জেলার, রাজিবপুর উপজেলায় কোদালকাটিতে মানববন্ধন ও সমাবেশ

মাগুরায় রেশন নিয়ে বাড়ি ফেরার পথে পুলিশ সদস্যের মৃত্যু

ডেস্ক নিউজ / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

0 0
Read Time:1 Minute, 55 Second

মাগুরার মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বাদশা মোড়ল (২৬) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। 

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

বাদশা মোড়ল মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্পে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার আইলিয়া গ্রামের বাসিন্দা ও ওমর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে তিনি মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় মাগুরা-ঢাকা মহাসড়কের শহরের পারনান্দুয়ালী ব্রিজ এলাকায় একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সরাসরি সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের অস্থায়ী মর্গে পাঠানো হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %


আপনার মতামত লিখুন :

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ