• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন |
  • English Version
Headline
জ্যাক সজল: পাঁজর ভাঙা আলোতে দাঁড়িয়ে থাকা এক চরিত্রভুক শিল্পী ২৪০০পিস ইয়াবাসহ ১ কতিপয় মাদক ব্যবসায়ী আটক তুরাগে।  তুরাগে এক কেজি গাঁজাসহ কতিপয় মাদক কারবারি আটক ১, পার্টনার কংগ্রেস ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৭ কেজি গাঁজা সহ আটক-১ চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল হক খাঁন রিটু’র উৎসবমুখী প্রচারণা চালাচ্ছেন। তুরাগের নলভোগে মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বে যুবক নিহত: থানায় হত্যা মামলা দায়ের ঢাকা-১৮ আসনের দলিপাড়া- আহালিয়া সংযোগ সড়ক- দখলমুক্ত রাস্তা চাই! কুড়িগ্রাম জেলার, রাজিবপুর উপজেলায় কোদালকাটিতে মানববন্ধন ও সমাবেশ

রাজশাহীর পাঁচ আসনে পৌঁছেছে ব্যালট পেপার

Reporter Name / ৯৪ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

0 0
Read Time:2 Minute, 35 Second

মাসুদ রানা , রাজশাহী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর পাঁচটি আসনের ব্যালট পেপার উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল তিনটা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জেলার নয়টি উপজেলায় ধাপে ধাপে ব্যালট পৌঁছে দেওয়া হয়।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিটি ব্যালট পরিবহনে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্বাচন কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। পুরো প্রক্রিয়াজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই জেলার সব উপজেলায় ব্যালট পেপার পৌঁছে গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানোর পর সেগুলো নির্ধারিত স্ট্রংরুমে সংরক্ষণ করা হবে। আগামী ১১ ফেব্রুয়ারি উপজেলা থেকে সংশ্লিষ্ট কেন্দ্রে ব্যালটসহ ভোটগ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হবে।
তবে রাজশাহী–২ (সদর) আসনের ব্যালট পেপার ১১ ফেব্রুয়ারি মাদরাসা মাঠ থেকে সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, ব্যালট পরিবহন ও সংরক্ষণের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীর ছয়টি আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ২২ লাখ ৬৯ হাজার। জাতীয় নির্বাচনের ব্যালটের পাশাপাশি সমসংখ্যক গণভোটের ব্যালটও উপজেলাগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %


আপনার মতামত লিখুন :

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ