• শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন |
  • English Version
Headline
বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে উত্তরায় হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে হেযবুত তওহীদের ৯ দফা প্রস্তাবনা। কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ ঢাকা দক্ষিণ সিটি বিএনপির শীর্ষ পদে হারুনকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী কিরণগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার ​ এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ​ দেবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের জমি দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ-১০

মনির হোসেন জীবন / ৭৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

0 0
Read Time:7 Minute, 5 Second

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ-১০

মনির হোসেন জীবন : রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস পাইপ লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের মোট ১০ জন অগ্নিদগ্ধ হয়েছেন। দগ্ধদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে ডিএমপির তুরাগ থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিশেষজ্ঞ তদন্ত দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।

এদিকে, বিস্ফোরণের ঘটনায় ওই ভবনসহ আশেপাশের অন্তত ৮টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বসবাসের অনুপযোগী (অকার্যকর) হয়ে পড়েছে।

আজ শুক্রবার (৬ মার্চ) ভোররাতে সেহেরির আগে তুরাগ থানার ১০ নম্বর সেক্টর কবরস্থান রোডে
কামারপাড়া এলাকার রাজ্জাক মেম্বারের বাড়ির পাশে আবুল কালামের ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আজ শুক্রবার “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী” উত্তরা স্টেশন এবং তুরাগ থানা পুলিশ এ প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিস্ফোরণে দগ্ধরা হলেন- মোটরসাইকেল রাইডার রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই দুবাই প্রবাসী এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), ভাগনি আয়েশা (১৯) এবং আরেক স্বজন রুবেল (৩৫)।

‎​প্রত্যক্ষদর্শী, এলাকাবাসি, ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ প্রতিবেদককে জানান, আজ ভোররাতে যখন বাসিন্দারা সেহরির প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই বিকট শব্দে পুরো তুরাগের কামারপাড়া এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, রাজ্জাক মেম্বারের বাড়ির পাশের ওই ভবনটির দেয়াল উড়ে গেছে এবং আশেপাশের সাত-আটটি ভবনের পিলারে বড় বড় ফাটল দেখা দিয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং পুরো এলাকাটি কর্ডন করে রাখা হয়েছে। ‎​এরপর দুর্ঘটনার খবর পেয়ে তুরাগ থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিশেষজ্ঞ তদন্ত দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। বিস্ফোরণের সঠিক কারণ ও বিস্ফোরক দ্রব্যের উৎস নিশ্চিত করতে ফরেনসিক নমুনা সংগ্রহ করা হচ্ছে।

‎​ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস, পুলিশ ও আইনশৃঙ্খলাবাহিনী সদস্যরা জানায়, ঘরে কোনো এসি না থাকায় সাধারণ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এত বড় ক্ষয়ক্ষতি হওয়া অস্বাভাবিক। ওই রুমে কোনো ধরনের বোমা তৈরির সরঞ্জাম বা শক্তিশালী বিস্ফোরক পদার্থ অবৈধভাবে মজুদ ছিল কি না, তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।‎

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনোভাবে গ্যাসের পাইপ থেকে লিকেজ হয়ে ঘরে গ্যাস জমে ছিল এবং ভোরে আগুন জ্বালাতে গেলেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দগ্ধদের স্বজন সাজেদ মাতব্বর জানান, হঠাৎ বিকট শব্দে পুরো ভবন কেঁপে ওঠে। ঘর থেকে বেরিয়ে তিনি দেখেন দ্বিতীয় তলার বাসার আসবাবপত্র লন্ডভন্ড এবং দেয়াল ধসে পড়েছে। বাসার ভেতরে থাকা ১০ জনই আগুনে ঝলসে গেছেন।

এনায়েতের ভাগিনা সাজেদ মাতব্বর সাংবাদিকদের জানান, দ্বিতীয় তলার বাসাটিতে থাকেন রুবেল-সোনিয়া দম্পতি। রুবেল মোটরসাইকেল রাইড শেয়ার করেন। রুবেলের চাচাতো ভাই এনায়েত দুবাই প্রবাসী। কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের বাড়ি মাদারীপুর শীবচর উপজেলায়। সাজেদ আরও জানান, এনায়েত পরিবার নিয়ে গ্রাম থেকে চাচাতো ভাই রুবেলের ওই বাসায় এসেছিলেন বেড়াতে। একই বাড়ির ৪ তলায় থাকেন সাজেদ মাতব্বর। ভোরে দ্বিতীয় তলার বাসায় বিস্ফোরণ ঘটে। বিকট শব্দ শুনে সবাই বেরিয়ে দেখেন, ভবনের নিচ তলা ও দ্বিতীয় তলার দেয়াল ভেঙে গেছে৷ বাসাটিতে থাকা ১০ জনই আগুনে পুড়ে গেছেন। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

এদিকে, জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় রোজা শরীরে দগ্ধ ১৮ শতাংশ, সোনিয়া আক্তার দগ্ধ ১০০ শতাংশ, রুবেল দগ্ধ ৩২ শতাংশ, জুনায়েদ ২৪ শতাংশ, এনায়েত আলী দগ্ধ ৪৫ শতাংশ, দেলেরা খাতুন দগ্ধ ১৪ শতাংশ, রুবেল দগ্ধ ৭ শতাংশ, হাবিব দগ্ধ ১৯ শতাংশ,আয়েশা আক্তার দগ্ধ ১২ শতাংশ এবং রিয়া আক্তার শরীরে ৩২ শতাংশ দগ্ধ রয়েছে। যাদের শরীরের দগ্ধের পরিমাণ বেশি রয়েছে তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার করা হয়েছে। অন্যান্যদের আবজার্ভেশনে রাখা হয়েছে। প্রয়োজনের তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার করা হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %


আপনার মতামত লিখুন :

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বাহাদুরপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শনিবার ৭ মার্চ ২০২৬ স্টাফ রিপোর্টার উছমান গনি মাহিম: পবিত্র মাহে রমজান ও বদর দিবস উপলক্ষে দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বাহাদুরপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহমান, দারুল কিরাত পরিচালনা কমিটির সহ সভাপতি ইদ্রিছ আলী, আহমদ আলী (কালা) সুলতান আহমদ, কফিল খান,চান মিয়া,আব্দুল হাসিব তোতা, দেলওয়ার হোসেন।প্রধান কারী মাওলানা সাইদুল ইসলাম, নাজিম ও সহকারী রেদওয়ান হোসেন, সহকারী প্রধান এনামুল হোসেন, শিক্ষক হাফেজ শাহাব উদ্দিন, সাজ্জাদুর রহমান রাজু, এমদাদ হোসেন, মারজান আহমেদ, মাফি হোসেন সহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা পবিত্র বদর দিবসের গুরুত্ব নিয়ে কথা বলেন এবং সবাইকে ইসলামের পথে চলার আহ্বান জানান। এ সময় প্রধান কারী মাওলানা সাইদুল ইসলাম বলেন, দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় কোরআনের শিক্ষা ছড়িয়ে দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বাহাদুরপুর গ্রামেও এই কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে চলবে এবং এলাকার শিশু-কিশোররা এখান থেকে কোরআনের শিক্ষা লাভ করবে। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাসনাবাদ বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইব্রাহিম আলী জালালি। ইফতার মাহফিলে মাদ্রাসার ছাত্রছাত্রী,অভিভাবক ও এলাকার মানুষ অংশ নেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়।

ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ