• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন |
  • English Version
Headline
জ্যাক সজল: পাঁজর ভাঙা আলোতে দাঁড়িয়ে থাকা এক চরিত্রভুক শিল্পী ২৪০০পিস ইয়াবাসহ ১ কতিপয় মাদক ব্যবসায়ী আটক তুরাগে।  তুরাগে এক কেজি গাঁজাসহ কতিপয় মাদক কারবারি আটক ১, পার্টনার কংগ্রেস ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৭ কেজি গাঁজা সহ আটক-১ চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল হক খাঁন রিটু’র উৎসবমুখী প্রচারণা চালাচ্ছেন। তুরাগের নলভোগে মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বে যুবক নিহত: থানায় হত্যা মামলা দায়ের ঢাকা-১৮ আসনের দলিপাড়া- আহালিয়া সংযোগ সড়ক- দখলমুক্ত রাস্তা চাই! কুড়িগ্রাম জেলার, রাজিবপুর উপজেলায় কোদালকাটিতে মানববন্ধন ও সমাবেশ

জুড়ীতে প্রধানমন্ত্রীর উপহার কৃষক কার্ড পেলেন ৮২১ কৃষক

উছমান গনী মাহিম / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

0 0
Read Time:3 Minute, 20 Second

স্টাফ রিপোর্টার,
বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন বছরের প্রথম দিনে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৮২১ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন। দেশের ১০টি জেলার ১১টি উপজেলার মধ্যে একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর জুড়ীর ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃষকদের হাতে কার্ড তুলে দেন প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক, এমপি।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার বিল্লাহ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক লুবনা রহমান, ৫২ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন, জুড়ী উপজেলা বিএনপি সভাপতি হাজি মাসুম রেজা এবং সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক জালাল উদ্দিন।
বক্তারা বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হবে। এর মধ্যে রয়েছে কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, স্বল্প সুদে কৃষি ঋণ সুবিধা, অনলাইনের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ এবং প্রতি বছর ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান।
অনুষ্ঠান শেষে ৮২১ জন কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %


আপনার মতামত লিখুন :

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ