• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
Headline
জ্যাক সজল: পাঁজর ভাঙা আলোতে দাঁড়িয়ে থাকা এক চরিত্রভুক শিল্পী ২৪০০পিস ইয়াবাসহ ১ কতিপয় মাদক ব্যবসায়ী আটক তুরাগে।  তুরাগে এক কেজি গাঁজাসহ কতিপয় মাদক কারবারি আটক ১, পার্টনার কংগ্রেস ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৭ কেজি গাঁজা সহ আটক-১ চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল হক খাঁন রিটু’র উৎসবমুখী প্রচারণা চালাচ্ছেন। তুরাগের নলভোগে মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বে যুবক নিহত: থানায় হত্যা মামলা দায়ের ঢাকা-১৮ আসনের দলিপাড়া- আহালিয়া সংযোগ সড়ক- দখলমুক্ত রাস্তা চাই! কুড়িগ্রাম জেলার, রাজিবপুর উপজেলায় কোদালকাটিতে মানববন্ধন ও সমাবেশ

দেওয়ানগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল প্রধানদের সঙ্গে প্রাথমিক শিক্ষা অফিসারের মতবিনিময়

Reporter Name / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

1 0
Read Time:2 Minute, 41 Second

 

জাকিউল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টার

জামালপুরের দেওয়ানগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল প্রধানদের সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মানবেন্দ্র দাস-এর এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম এর সঞ্চালনায়,
দেওয়ানগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আমির হোসেন মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মানবেন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জনাব তারিকুল ইসলাম বিদ্যুৎ।
সভায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রধানগণ অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, সরকারি নীতিমালা অনুসরণ, বিদ্যালয় পরিচালনার বিভিন্ন দিক এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথি জনাব মানবেন্দ্র দাস বলেন, কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলোকে মানসম্মত শিক্ষা প্রদানে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নে সকল বিদ্যালয় প্রধানের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত বিদ্যালয় প্রধানরা শিক্ষার উন্নয়নে নিজেদের মতামত তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের আলোচনা সভা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %


আপনার মতামত লিখুন :

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ