
জাকিউল ইসলাম
ভ্রাম্যমাণ প্রতিনিধি জামালপুর
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর চেংটিমারী এলাকায় অভিযান চালিয়ে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার সহ একজনকে আটক করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্র পুলিশ। আটককৃত ব্যক্তি মৃত শফি উদ্দিনের ছেলে আব্দুল মালেক (৫০)।
মঙ্গলবার ১ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে এস আই আব্দুল্লাহ আল মোমেন সহ পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, পাথরের চর চেংটিমারী এলাকার আব্দুল মালেক (৫০) দোকানের পেছনে আব্দুল জলিলের পুকুরের হাইওয়ে সড়ক সংলগ্ন কচুরিপানার নিচে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে বিভিন্ন ধরনের ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং আব্দুল মালেককে আটক করা হয়।
উদ্ধার করা মদের মধ্যে রয়েছে—ব্ল্যাক হোয়াইট ৩৩ বোতল, হুইস্কি ২৩ বোতল, ইউস্কি ২০ বোতল এবং ভটকা ১২ বোতল। সর্বমোট ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
সদ্য যোগদান কৃত সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেনের নিয়মিত এই মাদকের অভিযান স্থানীয় সচেতন নাগরিকের মনে ইতিবাচক সাড়া ফেলেছে।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার ও একজনকে আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।প্রক্রিয়া শেষে আটককৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হবে।